বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভূমিকম্পের চার দিন পর নবজাতক উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ভূমিকম্পের চার দিন পর নবজাতক উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পের প্রায় ৯০ ঘণ্টা বা চারদিন পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে এক নবজাতক শিশু ও তার মাকে উদ্ধার করা হয়েছে। ইয়াগিজ নামের ১০ দিন বয়সী নবজাতককে তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের একটি ধ্বংসপ্রাপ্ত কাঠামো থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যম এ ঘটনাকে অলৌকিক বলে বর্ণনা করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুটিকে সাবধানতার সঙ্গে ধ্বংসাবশেষের নিচ থেকে বের করে আনছেন উদ্ধারকর্মীরা।

ভিডিওতে দেখা গেছে, নবজাতক ইয়াগিজকে একটি থার্মাল কম্বলে মোড়ানো অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে তুলা হয়েছে। এর কিছুক্ষণ পর তার মাকে স্ট্রেচারে করে বের করে আনা হয়। তবে মা ও শিশুর স্বাস্থ্যগত অবস্থার আর কোনো বিস্তারিত পাওয়া যায়নি।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লু এক টুইট বার্তায় জানান, ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর নবজাতক উদ্ধারের ঘটনাটি সামান্দাগ শহরে ঘটেছে।

ভূমিকম্পের শত ঘণ্টা পার হলেও এখনও জীবিতদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার সকালে সেবাহাত ভার্লি নামের ৩২ বছরের নারী ও তার ছেলে সেরহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গাজিয়ানটেপ প্রদেশের সেহিতকামিল জেলায় একটি ধসে পড়া অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষ থেকে ৯৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় ১৭ বছর বয়সী আদনান মুহাম্মেত কোরকুটকে। উদ্ধারকারীদের তিনি বলেছেন, উদ্ধারের আশায় তিনি নিজের মুত্র পান করে জীবিত থাকার চেষ্টা করেছেন।

গত সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। এর পরে আরও বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। দুই দেশের বিস্তৃত এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই দেশে এ পর্যন্ত ২১ হাজার মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর