সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

ভূমিকম্পে ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ সময় দেখুন
ভূমিকম্পে ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের


ঢাকা: ২১ নভেম্বরের পর ২২ নভেম্বর আবারও ঢাকা মহানগরী ও আশুলিয়ায় মৃদু ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করে দেশের জনগণকে ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, বিপদ-আপদে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি বলেন, আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। টানা দুই দিনে ভূমিকম্প হওয়া দেশবাসীর জন্য সতর্ক সংকেত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যে কোনো দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই সকল বিপদ থেকে রক্ষা করতে পারেন।’

জামায়াত আমীর বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা তৈরির দায়িত্ব সরকারের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে দুর্যোগে ক্ষতি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom