বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ সময় দেখুন
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: ট্রাম্প


ভেনেজুয়েলার সঙ্গে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে যুদ্ধের সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি এটা নাকচ করছি না। ভেনেজুয়েলার জলসীমার কাছে আরও তেলবাহী ট্যাংকার জব্দ করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।‘ তবে যুদ্ধের নির্দিষ্ট সময়সূচি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি সতর্ক করে বলেন, ‘এটা নির্ভর করছে তাদের আচরণের ওপর। তারা যদি বোকামি করে চলতে থাকে, তবে তাদের জাহাজগুলো আমাদের বন্দরে (জব্দ হয়ে) নোঙর করবে।’

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার চূড়ান্ত লক্ষ্য কি না—এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘মাদুরো ভালো করেই জানেন আমি কী চাই। অন্য সবার চেয়ে তিনিই এটা ভালো বোঝেন।’

সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী তেলবাহী ট্যাংকারগুলোর ওপর ‘অবরোধ’ আরোপের নির্দেশ দেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র একটি বড় তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। তথ্যমতে, বর্তমান উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলা উপকূলে ২৮টি নৌযানে হামলা চালিয়েছে, যাতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রকে বিদেশের সংঘাত থেকে দূরে রাখার এবং নতুন কোনো যুদ্ধ শুরু না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি বিজয়ী ভাষণেও তিনি যুদ্ধ থামানোর কথা বলেছিলেন। তবে ভেনেজুয়েলার তেল রফতানি বন্ধে এবং মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধিতে তার এই কঠোর অবস্থান নতুন করে আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা তৈরি করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর