শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

ভোক্তা অধিকারের অভিযান অর্ডারকৃত বিরিয়ানি যথাযথভাবে সরবরাহ না করায় ‘প্যারাগন’কে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৬৩ সময় দেখুন
ভোক্তা অধিকারের অভিযান অর্ডারকৃত বিরিয়ানি যথাযথভাবে সরবরাহ না করায় ‘প্যারাগন’কে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে আজ ২৫ মে ২০২১ ইংরেজি মঙ্গলবার বেলা ১২টায় নগরীর কোতোয়ালী থানাধীন কে.সি দে রোডের পুরাতন গীর্জাস্থ ‘প্যারাগন হোটেল এন্ড বিরিয়ানী হাউজ’-এ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত অভিযানে প্রদত্ত মূল্যের বিনিময়ে অর্ডারকৃত বিরিয়ানি যথাযথভাবে সরবরাহ না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করে পরিবেশনের অপরাধে এ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নাসহ ভবিষ্যতে খাবার সরবরাহ ও পরিবেশন করা নিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা না করার বিষয়ে হোটেল মালিককে সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ও মেট্টো কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা অভিযান পরিচালনা করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৯ এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান (০১৭৬৫০০৫০০৬) জানান, গত ১৬ মে রোববার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের জন্য একজন ভোক্তা ‘প্যারাগন হোটেল এন্ড বিরিয়ানী হাউজ’ থেকে প্রতি প্যাকেট ১৪৫ টাকা করে ৮৫ প্যাকেট চিকেন বিরিয়ানী ক্রয় করেন। ভোক্তার কথামতো বিরিয়ানি প্যাকেট সরবরাহ না করায় ও প্যাকেটের ভিতর তেলে ভেজা আধা সিদ্ধ চিকেন পিস দেয়ার বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে অবহিত করলে ভোক্তা কোন প্রতিকার পাননি। ১৯ মে বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি। ভোক্তার অভিযোগ ছিল-বিরিয়ানি প্যাকেটটিতে প্রয়োজনের তুলনায় ভাত ছিল খুবই নগন্য। প্যাকেটের ভেতরে ভাতের সাথে দেয়া চিকেন পিসটি ছিল তেলে আধা সিদ্ধ ও কিছু কিছু প্যাকেটের ডিম ছিল পচা দুর্গন্ধযুক্ত এবং আলাদা করে দেয়া ঝোলসহ খাবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ছিল। আজ ২৫ মে ২০২১ ইংরেজি মঙ্গলবার বেলা ১২টায় হোটেলটিতে অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার আইনের নির্দিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একইসাথে হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। ####

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর