বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভ্যাকসিনে অস্বীকৃতি, ৬০০ কর্মীকে বরখাস্ত করবে ইউনাইটেড এয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
ভ্যাকসিনে অস্বীকৃতি, ৬০০ কর্মীকে বরখাস্ত করবে ইউনাইটেড এয়ার


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমান পরিবহন কোম্পানি ইউনাইটেড এয়ারলাইন্স প্রায় ৬০০ কর্মচারীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণে অস্বীকৃতি জানায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। খবর এএফপি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কোম্পানির কর্মকর্তারা জানান, তাদের ৫৯৩ জন কর্মী করোনার ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর পাশাপাশি আরও দুই হাজার কর্মী চিকিৎসাজনিত বা ধর্মীয় কারণে ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাদকতা থেকে রেহাই দেওয়ার আবেদন করেছিল। এ সংখ্যা ইউনাইটেড এয়ারলাইন্সের মোট কর্মীর সংখ্যার প্রায় ৩ শতাংশ।

ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির প্রায় সকল কর্মচারীর ভ্যাকসিন নেওয়া তাদের জন্য একটি খুশির খবর।

এর আগে গত আগস্টের প্রথম দিকে ইউনাইটেড ঘোষণা দেয় যে, যুক্তরাষ্ট্রের সকল কর্মচারীকে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন গ্রহণ করে তাদের ভ্যাকসিন কার্ড কোম্পানির সিস্টেমে আপলোড করতে হবে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর