সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ভ্যাকসিন নিতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কবে থেকে? কীভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত ! no-walk-in-vaccinations-from-may-1-cowin-aarogya-setu-registration-must-18-45-age-group– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
ভ্যাকসিন নিতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কবে থেকে? কীভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত ! no-walk-in-vaccinations-from-may-1-cowin-aarogya-setu-registration-must-18-45-age-group– News18 Bangla


#নয়াদিল্লি: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরাও এবার কোভিড ১৯-এর ভ্যাকসিন পাবেন। এই নির্দিষ্ট বয়সসীমার মধ্যে যাঁরা পড়ছেন, তাঁদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে চলতি বছরের ১ মে থেকে। তবে এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট কিছু নিয়মাবলীর কথা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। সাফ জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট স্লট থাকবে, তা বুক করে রাখতে হবে আগেভাগে। তবেই মিলবে ভ্যাকসিন, কেউ স্লট বুক করে ভ্যাকসিন সেন্টারে চলে গেলে তাঁকে পরিষেবা দেওয়া হবে না।

এটা এখন আর নতুন কোনও তথ্য নয় যে দেশবাসীর টিকাকরণে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে আরোগ্য সেতু এবং CoWin-এর মতো অ্যাপ লঞ্চ করা হয়েছে। CoWin প্রধান আর এস শর্মা এই প্রসঙ্গে News18-কে জানিয়েছেন যে তাঁরা ভ্যাকসিনের স্লট বুক করার ব্যাপারে দেশবাসীর সক্রিয় সহযোগিতা আশা করছেন। কেন না, প্রাপ্তবয়স্ক মাত্রই ভ্যাকসিন নেওয়ার ছাড়পত্র পেয়েছেন বলে এখন থেকে ভ্যাকসিন সেন্টারে ভিড় বাড়বে। যা এই করোনার দ্বিতীয় অতি সক্রিয় তরঙ্গে কখনই কাম্য নয়। সেই জন্যই সবাইকে স্লট বুক করে তবেই ভ্যাকসিন সেন্টারে যাওয়ার অনুরোধ জানিয়েছেন CoWin প্রধান শর্মা।

পাশাপাশি, এই টিকাকরণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে প্রতিটি রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে কেন্দ্র। এই ব্যাপারে কেন্দ্র রাজ্যগুলিকে করোনার ভ্যাকসিনের জোগান সম্পর্কিত একটি সুষ্ঠু রিপোর্ট পেশ করতে বলেছে। যা মিলিয়ে কেন্দ্র থেকে প্রতি রাজ্যে ভ্যাকসিনের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে যাতে দেশের কেউই এই পরিষেবা থেকে বঞ্চিত না হন!

এবার দেখে নেওয়া যাক ভ্যাকসিন নেওয়ার লক্ষ্যে কী ভাবে স্লট বুক করতে হবে। সরকার জানিয়েছে যে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা ২৮ এপ্রিল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্লট বুক করতে পারবেন আরোগ্য সেতু বা CoWin-এর মাধ্যমে।

প্রথমে অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে। তার পর অ্যাপটিতে কোউইন অপশনটি খুঁজে সেখান থেকে ভ্যাকসিনেশন অপশনটি বেছে নিতে হবে। এবার সেখানেই রেজিস্টার নাও বলে একটি অপশন আসবে। সেটি সিলেক্ট করে ১০ সংখ্যার মোবাইল নম্বরটি দিতে হবে। একটি OTP আসবে সেটি দিলে রেজিস্টার করার প্রথম পদক্ষেপ সাঙ্গ হবে।

এবার দ্বিতীয় পদক্ষেপে ফটো আইডি প্রুফ লাগবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এটি শেষ হয়ে যাওয়ার পর একটি পেজ খুলবে, যেখানে আরও চারজনকে যুক্ত করা যাবে এই একই নম্বর দিয়ে।

দিতে হবে পিন কোড, যাতে ভ্যাকসিনের সেন্টার দেখা যায়। টাইম স্লট বুক করতে হবে ও তার পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে সময় বা তারিখ পরিবর্তনও করা যেতে পারে।

নিজের নাম CoWin পোর্টালের মাধ্যমে রেজিস্টার করতে, ব্রাউজারে www.cowin.gov.in টাইপ করে এন্টার দিতে হবে। এবার মোবাইল নম্বর দেওয়ার জায়গা থাকবে, মোবাইল নম্বর দিতে হবে। Get OTP অপশনে ক্লিক করতে হবে। এবার মোবাইলে আসা OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই করতে হবে। OTP ঠিক থাকলে Registration of Vaccination বলে একটি পেজ খুলবে। যেখানে বয়সের প্রমাণ ও লিঙ্গ সম্পর্কিত তথ্য দিতে হবে। যে কোনও একটি ফটো আইডি প্রুফ দিতে হবে। এবার অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাবে।

এখানেও নিজেকে বাদে আরও তিন জনকে যুক্ত করা যাবে। এর জন্য অ্যাড মোর অপশনে ক্লিক করতে হবে। যা পেজের ডান দিকে নিচে আসবে। অ্যাড না পেলে অ্যাড অপশনটি ক্লিক করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর