শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুর সোয়া একটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল জানান, খবর পেয়ে মগবাজার রেল ক্রসিং এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই যুবক রাস্তায় পড়ে ছিলেন। পরে আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর