বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২১ সময় দেখুন
মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় একজন নারীসহ নয়জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খামেনলোক এলাকায় গভীর রাতে বোমা ও গুলি চালানোর ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য মণিপুরের রাজধানী ইম্ফলে পাঠানো হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে বলে সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে।

মণিপুরে গত কয়েক মাস ধরে চলা জাতিগত দ্বন্দ্বে এ ঘটনা নতুন করে ঘি ঢাললো। মণিপুরে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে এ পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ মঙ্গলবারের ঘটনার জন্য কুকি সম্প্রদায়ের সশস্ত্রদের দায়ী করেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কুকিরা খামেনলোকে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে গ্রামবাসীকে হত্যা করে। এ ঘটনায় গ্রামবাসীরা পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই খামেনলোকে অতিরিক্ত সেনা পাঠানো হয়। সেনাদের সঙ্গে কুকি সশস্ত্র যোদ্ধাদের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে কুকিরা পিছু হটে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর