রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ সময় দেখুন
মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ


ডেস্ক রিপোর্ট:: মধুমতি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকিউরমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।
পদের নাম : অফিসার (প্রকিউরমেন্ট)। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে একাডেমিক কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। পদ সংশ্লিষ্ট কাজে নূন্যতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো স্বনামধন্য ব্যাংকের প্রকিউরমেন্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীকে অবশ্যই অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্ট বিষয়ক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিজ্ঞপ্তি অনুসারে পদটিতে কোন ফ্রেশ গ্রাজুয়েট আবেদন করতে পারবেন না।
যেসব কাজ করতে হবে : বিভিন্ন ধনের ক্যাপএক্স সংক্রান্ত প্রকিউমেন্ট রিকিউজিশন গ্রহণ করতে হবে। রেকর্ড তৈরি করতে হবে। ভেন্ডরদের সঙ্গে নেগশিয়েশন করতে হবে। প্রডাক্টের কস্ট অ্যাফেক্ট ও কোয়ালিটি ম্যান্টেটেইন করতে হবে। ভেন্ডরদের বিল তৈরি করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ করতে হবে।
চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। তবে ব্যাংকের বেতন রীতি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ জানুয়ারি, ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আরও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর