শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মনোনয়নপত্রের বৈধতা ফেরাতে বৃষ্টির মধ্যেও ইসিতে আসছেন আবেদনকারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
মনোনয়নপত্রের বৈধতা ফেরাতে বৃষ্টির মধ্যেও ইসিতে আসছেন আবেদনকারীরা


ডেস্ক রিপোর্ট::  ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এর ফলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনের মতো আপিল আবেদনের কার্যক্রম চলছে। বৃষ্টির মধ্যেই আপিল আবেদন করতে আসছেন প্রার্থীরা। যদিও আজ আজ ইসি চত্বরে প্রার্থীদের খুব বেশি ভিড় নেই।

নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত ১০টি বুথে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় একযোগে আপিল আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে প্রার্থী-সমর্থকদের আনাগোনা কিছুটা কম। তবুও বৃষ্টির মধ্যেই সকাল থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে দুএকজন করে আসছেন ইসি ভবনে। তবে ভেতরে নিরাপত্তার স্বার্থে প্রার্থীর সঙ্গে দুজন অর্থাৎ মোট তিন জনের বেশি প্রবেশ করতে পারছেন না। ভেতরে প্রবেশের দুটি ফটকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে চাইছেন তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইসি ভবনে জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে। মূলত দেশের ৬৪টি জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের জন্য ইসি ভবন প্রাঙ্গণে করা হয়েছে আলাদা ১০টি বুথ। সেখানে আলাদাভাবে চলছে আপিল দায়েরের কার্যক্রম।

ইসি চত্বরে বুথে দায়িত্বপালন করা এক কর্মকর্তা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনের মতো আপিল আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সকালে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে আজ এখনো প্রার্থীদের ভিড় তেমন শুরু হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের আনাগোনা বাড়বে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনে (মঙ্গলবার) মোট ১৪১টি আপিল আবেদন জমা পড়েছে। সেখানে রংপুর অঞ্চলের বুথে ১৪টি, রাজশাহী অঞ্চলের বুথে ২৬টি, খুলনা অঞ্চলের বুথে ১৮টি, বরিশাল অঞ্চলের বুথে ৬টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ১৯টি, সিলেট অঞ্চলের বুথে ৪টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৬টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৯টি, কুমিল্লা অঞ্চলের বুথে ১৬টি এবং ঢাকা অঞ্চলের বুথে ২৩টি আপিল জমা হয়েছে।

এছাড়া আবেদনের প্রথম দিন জমা হয়েছিল ৪২টি আপিল আবেদন। সবমিলিয়ে দুই দিনে মোট আবেদন জমা হয়েছে ১৮৩টি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর