আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে গ্রেফতারের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে দেশজুড়ে রেল অবরোধ কর্মসূচি চলছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে এ কর্মসূচি শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত।
এর আগে, অজয়ের ছেলেকে উত্তরপ্রদেশে গাড়িচাপা দিয়ে কয়েকজন কৃষককে হত্যার অভিযোগে আটক করা হয়েছে।
এদিকে, ‘রেল রোকো’ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লক্ষ্ণৌ পুলিশ। তারা বলেছে, যারা স্বাভাবিকতা ব্যাহত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন প্রযোজ্য হবে।
সারাবাংলা/একেএম