
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে আটজন মারা গেছেন।
শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ২৬৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
এদিকে জেলা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ।