সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

মমেকে করোনায় ১৩ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
মমেকে করোনায় ১৩ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৮ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৬৩ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৬ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৮ টি নমুনা পরীক্ষায় আরও ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.০৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৩৩০ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২২ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর