সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :

ময়মনসিংহের ১১টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
ময়মনসিংহের ১১টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


ময়মনসিংহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। উৎসব মূখর পরিবেশে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ময়মনসিংহের ১১টি আসনে নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রির্টাানিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা।

ময়মনসিহ-৪ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে ময়মনসিহ-৪ (সদর) আসনে জামায়াত প্রার্থী কামরুল আহসান এমরুল, কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।

জেলার ১১টি আসনে জেলা রির্টাানিং ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে ১১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom