শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
ময়মনসিংহে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু


ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভালুকার আব্দুস সালাম (৫৩) ও সিরাজগঞ্জের কাজীপুরের শান্তি বেগম (৯০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শান্তি বেগম বুধবার সন্ধ্যায় এবং আব্দুস সালাম মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৭৪ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৪৪, মহিলা ২০ ও ১০ জন শিশু রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে ৭ জনসহ চলতি বছরে এ নিয়ে ২০ জন ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর