বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মস্কোতে ফের ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
মস্কোতে ফের ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহরের ব্যবসায়ীক এলাকায় এক্সপো সেন্টারে ইউক্রেনীয় ড্রোনটি আঘাত হানে।

রাশিয়ার রাজধানীতে গত কয়েক দিনে সিরিজ ড্রোন হামলা চলছে। তবে বেশিরভাগ ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হচ্ছে বলে দাবি মস্কোর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মস্কোর  আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, স্থানীয় সময় ভোর চারটায় এ হামলাটি ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে কিয়েভের কর্মকর্তারা কখনোই আনুষ্ঠানিকভাবে মস্কোর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেননি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর