বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মস্কোর কনসার্ট হলে হামলায় ইউক্রেন-পশ্চিমরা জড়িত: রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১০১ সময় দেখুন
মস্কোর কনসার্ট হলে হামলায় ইউক্রেন-পশ্চিমরা জড়িত: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

মস্কোর কনসার্ট হল হামলায় ইউক্রেন ও পশ্চিমরা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করার পর এই অভিযোগ করল রাশিয়া। খবর বিবিসি।

আইএস এই হামলার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার দুইজন ঘনিষ্ঠ মিত্র দাবি করেছেন, পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দারা সন্ত্রাসীদের সাহায্য করেছিল।

তবে রাশিয়ার এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখান করেছে ইউক্রেন। এমনকি ঘটনার ১৫ দিন আগে হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল মার্কিন যুকতরাষ্ট্র।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ক্রোকাস সিটি হল কনসার্ট কমপ্লেক্সে চারজন সশস্ত্র লোকের হামলায় ১৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। এ ঘটনায় দুই শিশুসহ আরও ২২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র মস্কো হামলার জন্য ইসলামিক স্টেটের সম্পৃক্ততার বিষয়টি জোর দিয়ে প্রচার করছে। দুই মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসলামিক স্টেট দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে সাংবাদিকদের বলেন, তদন্ত চলমান থাকাকালীন রাশিয়া ইসলামিক স্টেটের দাবির বিষয়ে মন্তব্য করতে পারে না, মার্কিন গোয়েন্দাদের দাবির বিষয়েও কোনো মন্তব্য করা হবে না। কারণ এটি একটি সংবেদনশীল বিষয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও মার্কিন দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। কমসোমলস্কায়া প্রাভদা নামক পত্রিকায় লেখা একটি নিবন্ধে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে তার কর্মকাণ্ড লুকানোর জন্য ইসলামিক স্টেটের জুজু দেখাচ্ছে। তিনি পাঠকদের মনে করিয়ে দিয়ে বলেন, একসময় আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে মুজাহিদিন যোদ্ধাদের সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর