বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মস্কো পৌঁছেছেন গাজা থেকে সরিয়ে নেওয়া ৭০ রুশ নাগরিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
মস্কো পৌঁছেছেন গাজা থেকে সরিয়ে নেওয়া ৭০ রুশ নাগরিক


আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জনের প্রথম রুশ দলটি কায়রো হয়ে মস্কো পৌঁছেছেন। গাজা থেকে সরানোর পর তাদের রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল সদর দফতরে রাখা হয়েছিল।

রাশিয়ার সংবাদমাধ্যম তাসে’র এক সংবাদে এ কথা জানানো হয়।

অপারেশন প্রধান, রুশ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা ড্যানিল মার্টিনভ বলেন, ‘গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জন রাশিয়ানের প্রথম দলটি ইতোমধ্যে মস্কো পৌঁছে গেছেন।’

তিনি আরও বলেন ‘যতক্ষণ না গাজা ছেড়ে যেতে ইচ্ছুক এক হাজারের বেশি রুশ নাগরিকদের সরিয়ে নেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত রাশিয়ান জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল গ্রুপটি মিশরে থাকবে। সবাইকে সরিয়ে নিতে যতদিন লাগবে আমরা ততদিন এখানে থাকব। আমরা তখনই চলে যাব যখন শেষ স্বদেশী বা সাহায্যপ্রার্থী ব্যক্তিকে বের করে নিয়ে বিমানে তুলে দেওয়া হবে।’

অপারেশনাল গ্রুপটি কয়েক দিনের মধ্যে সমস্ত রাশিয়ান নাগরিক এবং সাহায্যপ্রার্থীদের প্রায় ১ হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘যদি চেকপয়েন্টটি খোলা থাকে তবে আমাদের কয়েক দিনের প্রয়োজন হবে। অপারেশনাল গ্রুপটি গত তিন দিন ধরে সীমান্ত ক্রসিংয়ের অনুমতির অপেক্ষায় ছিল। কিন্তু চেকপয়েন্টটি সরিয়ে না দেওয়ায় ইসরাইল অ্যাম্বুলেন্সগুলিকে যেতে দেয়নি।’

এর আগে, গাজা থেকে রুশ নাগরিকদের বহনকারী তিনটি মিনিবাস কায়রোতে স্থাপিত রুশ জরুরি পরিস্থিতি বিষয়ক সদর দফতরের কাছের একটি হোটেলের কনফারেন্স হলে পৌঁছান। সেখানে উদ্ধারকারীদের সঙ্গে চিকিৎসা কর্মীদের দল ও জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও দেখা করেন।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর