বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মহানবীর কার্টুন আঁকা সেই কার্টুনিস্টের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
মহানবীর কার্টুন আঁকা সেই কার্টুনিস্টের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

মহানবীর কার্টুন আঁকা কার্টুনিস্ট লার্স ভিল্কস সুইডেনের মার্কারিড শহরের কাছে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তার গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশসহ তার মৃত্যু হয়। আহত হয়েছেন ট্রাকচালক।

৭৫ বছর বয়সী কার্টুনিস্ট ভিল্কস প্রাণনাশের হুমকির কারণে পুলিশি পাহারায় চলাচল করতেন।

এর আগে, ২০০৭ সালে কুকুরের দেহের ওপর মহানবীর মাথাসহ প্রকাশিত ওই কার্টুনটি মুসলমানদের ক্ষুব্ধ করেছিল। ডেনমার্কের একটি পত্রিকায় ওই কার্টুন ছাপা হয়েছিল।

রোববার (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিল্কসের পার্টনার তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। কেউ জড়িত আছে কি না তাও বলা যাচ্ছে না।

এই কার্টুনের জন্য দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ফ্রেডরিক রেইনফেল্টকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসতে হয়েছিল। এরপর ইরাকের আল কায়েদা সেই কার্টুনিস্টকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

প্রসঙ্গত, ২০১৫ সালে একটি অনুষ্ঠানে বন্দুক হামলার স্বীকার হয়েছিলেন ভিল্কস।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর