
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধি ::
মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ নওগাঁ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের মুক্তির মোড় শহীদ মিনারে বাংলাদেশ যুব মহিলা লীগ নওগাঁ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি নাতিশা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বাংলাদেশ যুব মহিলা লীগ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফেন্সি বানু‘র সঞ্চালনায় এসময় অন্যান্যর মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মানু, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন, জেলা জাতীয় শ্রমিক
লীগের সভাপতি ডিএম আব্দুল মজিদ, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আখতার, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ওমর ফারুক সুমন, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, প্রমূখ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।