রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নাভারণ ৭ আনসার ব‍্যাটালিয়নে র‍্যালী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নাভারণ ৭ আনসার ব‍্যাটালিয়নে র‍্যালী অনুষ্ঠিত


বেনাপোল প্রতিনিধি ::

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য  ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন  (২৬মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত)  উপলক্ষ্যে নাভারণ ৭ আনসার ব‍্যাটালিয়ন সদর দপ্তর কর্তৃক এক বর্ণাঢ‍্য পতাকা প্রদক্ষিণ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের সকল  ইউনিটের ন‍্যায় বুধবার সকাল ১০ ঘটিকায় ব‍্যাটালিয়ন সদরদপ্তরে ৫০ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন সদস্য ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিট ব্যাপী এক বর্ণাঢ‍্য পতাকা প্রদক্ষিন র‍্যালীর আয়োজন করে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র‍্যালী ব‍্যাটালিয়ন সদর দপ্তর থেকে বের হয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের কিছু অংশ  প্রদক্ষিণ শেষে যশোর-বেনাপোল সড়কের সাতক্ষীরা মোড় ঘুরে ব‍্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়।

এই বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র‍্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল‍্যা আবু সাইদ । আরো উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার ওবায়দুর রহমান সহ অত্র ব‍্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর