বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মহারাষ্ট্রে বাসে অগ্নিকাণ্ড, নিহত ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
মহারাষ্ট্রে বাসে অগ্নিকাণ্ড, নিহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে বিয়েবাড়ির যাত্রী বহনকারী একটি বাসে লাগা আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

ওই বাসে কমপক্ষে ৩৩ জন যাত্রী মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুনে যাচ্ছিলেন। সামরুদ্দি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে রাত দেড়টার দিকে বাসে আগুন লাগে।

ওই বাসের সবাই বিয়ে বাড়ির যাত্রী। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেছেন, বাসটি একটি টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৫জন দগ্ধ হয়ে মারা গেছেন। বাসচালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে নিহতদের প্রত্যেকের পরিবারে ৫ লাখ রুপি তাৎক্ষণিক সহায়তা ঘোষণা করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর