টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে গোপনে পুঁতে রাখা এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. ইসমাইল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামে আরো দুই মাদক কারবারি পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে তাহেরের বসতঘরের পাশ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।