এই সমীক্ষায় বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ১১৯ জন সিইও অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে রয়েছেন ওয়ালমার্ট, কোকা-কোলা, জেরক্স এবং জুম ইত্যাদির মতো সংস্থার সিইও। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এঁদের মধ্যে প্রায় ৩৪ শতাংশ বলেছেন যে, তাঁরা মনে করেন এটি প্রায় 10 বছরের মধ্যে মানবতাকে ধ্বংস করে দিতে পারে। আবার ৮ শতাংশের মতে, আগামী ৫ বছরের মধ্যে মানবতাকে ধ্বংস করে দেবে AI। তবে ৫৮ শতাংশ সিইও বলেছেন যে, AI কখনওই মানবতার দখল নিতে পারবে না। ফলে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।