সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩০২ সময় দেখুন
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

তাদের হেফাজত থেকে ৪৫৫৬ পিস ইয়াবা, ২৫৪ বোতল ফেনসিডিল, ৫ গ্রাম ২৮০ পুরিয়া হেরোইন, ১৫টি ইনজেকশন ও ১১ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর