শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১১ সময় দেখুন
মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। বর্তমান সরকার মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছে। মাদরাসা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বৃহস্প‌তিবার (১৮ মে) বিকে‌লে রূপগঞ্জ উপ‌জেলার নোয়াপাড়া এলাকায় নোয়াপাড়া ইসলা‌মিয়া ম‌হিলা আলিম মাদরাসার চারতলা ভিতবি‌শিষ্ট একতলা নতুন একা‌ডে‌মিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাক‌লেই দে‌শে উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণ, হজরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে।’ সেজন্য আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও তারা‌ব পৌরসভার মেয়র হাছিনা গাজী। তি‌নি ব‌লেন, ‘দেশ‌কে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। আমাদের ঐক্যবদ্ধভা‌বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে।’

মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী

নোয়াপাড়া ইসলা‌মিয়া ম‌হিলা আলিম মাদরাসার ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি মোহাম্মদ কা‌মিজ উদ্দিন ফরাজীর সভাপ‌তি‌ত্বে এবং তারাব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হো‌সেনের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন দু‌র্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদফতরের যুগ্মস‌চিব মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম, রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ফা‌রিহা গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ ম‌নির হো‌সেন, মারুফ-শারমীন স্মৃ‌তি সংস্থার সভাপ‌তি লায়ন মোজা‌ম্মেল হক ভুঁইয়া, নোয়াপাড়া ইসলা‌মিয়া ম‌হিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ম‌ফিজুল ইসলাম, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মেহের, উপ‌জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, তারা‌বো পৌর যুবলী‌গের সা‌বেক সভাপ‌তি আব্দুল আউয়াল প্রমুখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর