সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মানবিক মূল্যবোধ ও সমতার চেতনা জাগ্রত করতে হবে: গয়েশ্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ সময় দেখুন
মানবিক মূল্যবোধ ও সমতার চেতনা জাগ্রত করতে হবে: গয়েশ্বর


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক মূল্যবোধ ও সমতার চেতনা জাগ্রত করতে হবে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি উত্তম ব্যবহারের আহ্বান জানানো উচিত, কারণ সৃষ্টিকর্তার চোখে কোনো মানুষই ছোট বা বড় নয়।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘ইসলাম ও সনাতন ধর্ম উভয়ই মানবজাতির সমতা এবং ন্যায়বিচারের শিক্ষা দেয়।’ মানুষের মর্যাদা তার জন্ম দিয়ে নয়, বরং তার কর্ম ও চরিত্রের মাধ্যমে নির্ধারিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘অতীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত গণসমাবেশগুলোতে মানুষের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও আশাব্যঞ্জক।’ তবে সাম্প্রতিক সময়ে উপস্থিতির কমে যাওয়া নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং জনগণকে নতুন করে ‘মহাযুক্তির পরিবর্তনের’ আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের এই পরিবর্তনের সিদ্ধান্ত যেন সাময়িক না হয়—এটি স্থায়ী হোক, এই আশা রাখি।’

তিনি সমাবেশে বলেন, ‘প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ঠাকুর পরিবারের নেতৃত্বে উপস্থিত হয়েছিল, কিন্তু পরে তাদের আশা ও উত্তেজনা কমে যায়।’ তিনি আওয়ামী লীগের কিছু সদস্যকে ‘নকল ঠাকুর’ বলে অভিহিত করে বিএনপির প্রতি তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন।

বক্তৃতার শেষে গয়েশ্বর চন্দ্র রায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর