বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

মানসিক সমস্যায় ভুগছেন? এই অভ্যেসগুলি তৈরি করে মনকে শান্ত রাখুন এখনই – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১০ সময় দেখুন
মানসিক সমস্যায় ভুগছেন? এই অভ্যেসগুলি তৈরি করে মনকে শান্ত রাখুন এখনই – News18 Bangla


কলকাতা: এমনিতে বলা হয়, কাজ করা উচিত ভেবেচিন্তেই। সেটা এক দিক থেকে ঠিকই। কিন্তু সেই কাজটা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করলে তা পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে অনেকেই আছেন, যাঁদের অতিরিক্ত চিন্তা করার অভ্যেস থাকে। আর তাঁরা এত বেশি চিন্তা-ভাবনা করে ফেলেন যে, অনেক সমস্যা তৈরি হতে শুরু করে। ফলে অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান তাঁরা। এমনকী আশপাশের মানুষের উপহাসের পাত্রও হয়ে ওঠেন।

আর অতিরিক্ত চিন্তার সমস্যা সাধারণত দেখা যায় মহিলাদের মধ্যেই। আসলে ঘরে-বাইরে কাজের চাপ, ব্যক্তিগত জীবনে সমস্যা, পারিবারিক বিবাদ এবং আরও নানা কারণে মেয়েদের মনের উপর চাপ পড়ে। কিন্তু অতিরিক্ত উদ্বেগ এবং চিন্তাভাবনা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনটাই বলছে হেলথলাইন। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম উপায় অবলম্বনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যেমন – ডিপ ব্রিদিং, মেডিটেশন প্রভৃতির মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই জেনে নেওয়া যাক, অতিরিক্ত চিন্তা নিয়ন্ত্রণের উপায়।

আরও পড়ুন– মেয়ের মায়ের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা ! ত্রিকোণ সম্পর্কের জেরেই কি খুন অয়ন ?

অতিরিক্ত চিন্তাভাবনা কীভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব?

নিজেকে চিন্তামুক্ত রাখতে হবে:

এমন কোনও কাজ করতে হবে, যেটা নিজের পছন্দ। কিংবা আগ্রহ আছে, এমন কাজই করা উচিত। যেমন – রান্না করতে ভালবাসলে নতুন নতুন রেসিপি ট্রাই করা যেতে পারে। সেই সঙ্গে নাচ কিংবা আঁকার মধ্যে মনোনিবেশ করা যেতে পারে।

ডিপ ব্রিদিং অভ্যেস করতে হবে:

চিন্তাভাবনার বাড়াবাড়ি বা টেনশন হলে মানসিক চাপ বাড়ে। তাই তা নিয়ন্ত্রণে রাখতে জোরে জোরে শ্বাস নিতে হবে।

মেডিটেশন অভ্যেস করা বাঞ্ছনীয়:

নিয়মিত মেডিটেশন বা মনঃসংযোগ করতে হবে। এতে মানসিক চাপ তো কমেই, সেই সঙ্গে মনটাও ভাল হয়ে যায়।

আরও পড়ুন– কেবল বুদ্ধিমান ব্যক্তিরাই পারবেন ৩ সেকেন্ডের মধ্যে বাড়ির উঠোনে লুকনো অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে

নেতিবাচক চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল:

নিজের মনে আসা নেতিবাচক চিন্তাভাবনা সনাক্ত করতে হবে। আর সেগুলি বুঝতে পারলেই তা এক জায়গায় লিখে ফেলতে হবে। সেই সঙ্গে নেতিবাচক চিন্তাভাবনাগুলির ধারাটাও বুঝে নেওয়া আবশ্যক। এভাবে যখনই নেতিবাচক চিন্তা মনে আসবে, তখনই নিজেকে সামলে নিতে হবে এবং নিজেকে বোঝাতে হবে যে, ‘আমি এর থেকে ভাল পারব।’

নিজের প্রশংসা নিজেকেই করতে হবে:

আমরা অনেক সময় নিজের সাফল্যকেই হয় তো অবহেলা করে থাকি। কিন্তু তা করলে চলবে না। বরং এত দিন ধরে যে সাফল্য লাভ করা হয়েছে, সেটার জন্য নিজের প্রশংসা করতেই হবে।

এই সব উপায় অবলম্বন করে নিজের মনকে শান্ত রাখা যায়। এতে আনন্দে তো থাকবেনই যে কেউ, সেই সঙ্গে মনেও খারাপ চিন্তা বাসা বাঁধতে পারবে না। তবে সমস্যা গুরুতর হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Health Tips, Mental Health



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর