রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মানিক ফের শিবগঞ্জের পৌর মেয়র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
মানিক ফের শিবগঞ্জের পৌর মেয়র


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ফের জয়ী হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছিলেন। ফলে পদটি শূন্য হয়। কিন্তু শূন্য আসনের উপনির্বাচনে ফের নির্বাচিত হলেন তিনি।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, তৌহিদুর রহমান মানিক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক রাজ্জাকুর রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট।

শনিবার (৯ মার্চ) ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬।’

নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন প্রতীকে) পেয়েছেন ২১০ ভোট এবং হামদান মণ্ডল (জগ প্রতীকে) পেয়েছেন ১৭২ ভোট।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন। সে কারণে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সেখানে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাকে কেন্দ্রের নির্দেশে ছেড়ে দেন। এরপর পৌরসভার উপনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে ফের নিজের জায়গা দখলে নিলেন মানিক।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর