শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

মানুষের কষ্ট বোঝে না সরকার: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০২ সময় দেখুন
মানুষের কষ্ট বোঝে না সরকার: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট এবং বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের মানুষের হাতে টাকা নেই।

বৃহস্পতিবার (৩০ মার্চ) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার। রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ। এমন বাস্তবতায়, দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষের কষ্ট দূর করতেই আমরা রাজনীতি করছি। গণমানুষের কল্যাণেই আমাদের রাজনীতি।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু (এমপি), প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব, গোলাম মেহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রমুখ।

সারাবাংলা/ এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর