রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘মানুষের ভোট দেওয়ার হারিয়ে যাওয়া অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


নরসিংদী: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, ‘বিএনপি মানুষের ক্ষমতায়ন চায়। মানুষের ভোট দেওয়ার হারিয়ে যাওয়া অধিকার নিশ্চিত করতে চায়৷ গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। ১৭ বছর বিএনপি মানুষের এই অধিকারের জন্যই সংগ্রাম করেছে। আর সংগ্রামের এক পর্যায়েই কিন্তু জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। যেখানে ছাত্রদের পাশাপাশি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আগামী দিনে বিএনপি যদি সুযোগ পায় তবে জনগণের রায়কে প্রাধান্য দিয়েই নতুন রাষ্ট্র গঠন করা হবে।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর মুকসুদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেক মিয়া, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক বাছেদ মোল্লা ভুট্ট, সাবেক যুবদল নেতা মিল্টন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়জিদ, যুবদল নেতা সুমন আহমেদ, ছাত্রদল নেতা শাম্মির রহমান টিপু, বদরুল আলম রানা, সাখাওয়াত হোসেনসহ উপজেলা বিএনপির নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর