রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭২ সময় দেখুন
মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় ভেনেজুয়াভিত্তিক অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’র প্রধান নিনিও গুয়েরেরো নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

পোস্টে ট্রাম্প বলেন, তার নির্দেশে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড হামলা চালিয়ে হেক্টর রুস্তেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস, যিনি ‘নিনিও গুয়েরেরো’ নামে পরিচিত, তাকে হত্যা করেছে।

দীর্ঘদিন ধরে নিনিও গুয়েরেরো ‘ট্রেন দে আরাগুয়া’র নেতৃত্ব দিয়ে আসছিলেন। লাতিন আমেরিকার অন্যতম কুখ্যাত অপরাধী সংগঠন হিসেবে পরিচিত এই গোষ্ঠীকে ট্রাম্প প্রশাসন বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনিয়মিত যুদ্ধ পরিচালনায় জড়িত ছিল গোষ্ঠীটি।

ট্রাম্প তার পোস্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে একটি সবুজ রঙের ভবন ও পাশের একটি স্থাপনায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তিনি জানান, ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষও তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে একে যৌথ অভিযান হিসেবে উল্লেখ করেছে।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাহিনী তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক অভিযানে আটক করে নিউইয়র্কে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে, মাদুরো ‘ট্রেন দে আরাগুয়া’র সঙ্গে যোগসাজশ করে যুক্তরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সহায়তা করেছিলেন। ওই মামলায় সহ-ষড়যন্ত্রকারী হিসেবে নিনিও গুয়েরেরোর নামও উল্লেখ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, কারাগারভিত্তিক একটি গ্যাংকে নিনিও গুয়েরেরো আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কে পরিণত করেন। তার নেতৃত্বে সংগঠনটি কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও চিলিতে বিস্তার লাভ করে এবং চাঁদাবাজির পাশাপাশি মানবপাচার, ভাড়াটে হত্যা ও অপহরণের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়ায় মানবিক ও অর্থনৈতিক সংকটের সুযোগে ‘ট্রেন দে আরাগুয়া’ আন্তর্জাতিক পরিসরে বিস্তার লাভ করে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অন্তত আটটি দেশে তাদের কার্যক্রম রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর