বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মার্কিন গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগে তরুণ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
মার্কিন গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগে তরুণ গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পেন্টাগনের ইউক্রেন যুদ্ধসংক্রান্ত গোপন গোয়েন্দা নথি অনলাইনে প্রকাশ করার দায়ে ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে এফবিআই। গ্রেফতারকৃতের নাম ডগলাস টেক্সেইরা। তিনি এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বোস্টনের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ম্যাসাচুসেটসের ডাইটন নামক এলাকার একটি বাড়ি থেকে টেক্সেইরাকে গ্রেফতার করে এফবিআই।

ফাঁস হওয়া গোপন নথি সম্পর্কে গত সপ্তাহে জানাজানি হলে চাপে পড়ে ওয়াশিংটন। দেশটি মিত্রদের উপর গুপ্তচরবৃত্তির তথ্য প্রকাশ পায় এসব নথির কারণে। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের দুর্বলতার তথ্যও প্রকাশ হয়ে যায়।

২০১০ সালে উইকিলিকসের ওয়েবসাইটে ৭ লাখের বেশি নথি ফাঁসের পর এই ঘটনাকে সবচেয়ে বড় ফাঁসের ঘটনা বলে মনে করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেক্সেইরা ম্যাসাচুসেটসের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড বেসের একজন প্রথম শ্রেনির এয়ারম্যান। সার্ভিস রেকর্ড অনুযায়ী, তিনি ২০১৯ সালে এয়ার ন্যাশনাল গার্ডে যোগদান করেন এবং সাইবার ট্রান্সপোর্ট সিস্টেম জার্নিম্যান বা আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সাংবাদিকদের তার গ্রেফতারের ব্যাপারে বলেন, টেক্সেইরাকে অনুমোদিতভাবে নথি অপসারণ, ধারণ এবং গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য প্রেরণের জন্য গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর