বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরাইল-হামাস যুদ্ধ: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরাইল-হামাস যুদ্ধ: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল- হামাস যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত ব্যর্থতাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সর্বশেষ ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে প্রথম কোনো মন্তব্যে যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন। এই যুদ্ধকে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সঙ্গে বৈঠকের শুরুতে পুতিন বলেন, অনেকে আমার সঙ্গে একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতাকে একচেটিয়া করার চেষ্টা করেছে, কিন্তু দুঃখজনকভাবে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমঝোতা ইচ্ছাই তাদের নেই। বরং, বিপরীতে এই কাজে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার চেষ্টা করেছে।

একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনাকারী জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে পুতিন বলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর