বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী

মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের উদ্দেশে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৯ সময় দেখুন
মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের উদ্দেশে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা জারি


ঢাকা: মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের দেশটির সরকারের জারি করা নিদের্শনা গুরুত্ব সহকারে পালনের পরামর্শ দিয়েছে মালদ্বীপের বাংলাদেশের দূতাবাস। এ বিষয়ে একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের দূতাবাস জানায়, মালদ্বীপ সরকার কর্তৃক প্রবাসী কর্মীদের জন্য নির্দেশনা ও নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো প্রবাসী কর্মী যদি মালদ্বীপে অবৈধভাবে কাজ করেন, তবে দেশের আইন অনুযায়ী তাকে ১০ বছরের জন্য বিতাড়িত (ডিপোর্ট) করা হবে। এ সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন।

এছাড়া, মালদ্বীপে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা গ্রহণকারী কর্মীকে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্যত্র কাজ করা বা ‘ফ্রি ভিসায়’ কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ক্ষেত্রে কর্মীকে সর্বোচ্চ ১০ বছরের জন্য ডিপোর্ট করা হতে পারে।

কোনো প্রবাসী কর্মীকে ব্যবসা-বাণিজ্য, আর্থিক লেনদেন বা এ-সংক্রান্ত কার্যক্রমে জড়িত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত হলে আইনগত শাস্তির পাশাপাশি ডিপোর্টের সম্মুখীন হতে হবে।

দূতাবাস জানায়, মালদ্বীপে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা। ওয়ার্ক ভিসায় মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রত্যেককে এ ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মালদ্বীপে মানবপাচার একটি গুরুতর অপরাধ। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এ ছাড়া, ভ্রমণ ভিসায় আগত কোনো ভ্রমণকারী নির্ধারিত ভিসার মেয়াদের অতিরিক্ত সময় মালদ্বীপে অবস্থান করলে তা আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধান প্রযোজ্য। ভ্রমণ ভিসায় অবস্থানকালে চাকরি, ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত যেকোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

দূতাবাস জানায়, মালদ্বীপ সরকার বিড়ি এবং সিগারেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় মালদ্বীপের বাইরে থেকে বিড়ি-সিগারেট নিয়ে সেদেশে প্রবেশ করলে ব্যাপক হারে জরিমানা করবে মালদ্বীপ সরকার। বাংলাদেশ থেকে আগমনের সময় ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো ধরনের মাদকদ্রব্য বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। মালদ্বীপের আইনের অধীনে এ অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে। প্রেসক্রিপশন ব্যতীত ঔষধ বহনের ফলে আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ শাস্তির সম্মুখীন হতে পারে। বাংলাদেশ থেকে মালদ্বীপে আগমনের সময় রান্না করা খাবার বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশ থেকে বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের অন্য কোনো সামগ্রী বহন করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর