বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়া হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


ঢাকা: অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় আটকৃত বাংলাদেশি নাগরিকদের আইনি সহায়তা দেয়ার কথা ভাবছে সরকার। মালয়েশিয়া সরকার আটককৃতদের কনস্যুলার সুবিধা দিয়েছে। আমাদের হাইকমিশন আটকদের সাথে কথা বলেছে। তবে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সাথে জড়িত সন্দেহে আরও কিছু বাংলাদেশি নাগরিক আটক হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমীতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফী ও গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি একথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া সরকার জানিয়েছে, সারাদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অব্যাহত রাখবে। দেশটি আমাদের কাছে আরও কিছু তথ্য সরবরাহ করেছে। সেখানে তারা জানিয়েছে, আরও কিছু বাংলাদেশীর সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ তাদের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, যদি কোন বাংলাদেশি সন্ত্রাসীবাদের সাথে জড়িত থাকে তাহলে ওইখানের প্রচলিত আইন অনুযায়ী ৫ থেকে ৭ বছরের জেল হতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে জঙ্গির সন্দেহে আটক বাংলাদেশীদের তদন্তে বাংলাদেশ ও মালয়েশিয়া এক সাথে কাজ করার বিষয় আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ৩৬ জনের মধ্যে ৫ জনের বিস্তারিত তদন্ত চলছে। বাকিদের বিরুদ্ধে কোন কিছু অভিযোগ নেই। বাংলাদেশ বলেছে, তাদের বিরুদ্ধে সব কিছু আমাদের জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশও খুবই সচেতন। আমরাও আমাদের মতো করে তদন্ত করবো। এছাড়া মালয়েশিয়াকে বলা হয়েছে, যদি আটক কোন বাংলাদেশিকে দেশে পাঠান, তবে আমাদের জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর