বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত ৪০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে সশস্ত্র ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) দেশটির মোপতি অঞ্চলের ডিজিগুইবোম্বো এলাকায় এ হামলা হয়। ওই অঞ্চলে অনেক বছর ধরে সন্ত্রাসী গোষ্ঠীরা সক্রিয় রয়েছে।

ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেছেন, অত্যন্ত গুরুতর আক্রমণ হয়েছে, সশস্ত্র লোকেরা মোপতি অঞ্চলের একটি গ্রাম ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে।

মেয়র মৌলেয়ে গুইন্দো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে সক্ষম হননি, তবে স্থানীয় দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

একজন কর্মকর্তা বলেছেন, এটি ছিল গণহত্যা, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। হামলার ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।

মালির কর্মকর্তারা অবশ্য হামলাকারীদের সনাক্ত করেননি এবং কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর