বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মালির উপর নিষেধাজ্ঞা প্রস্তাবে রাশিয়ার ভেটো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
মালির উপর নিষেধাজ্ঞা প্রস্তাবে রাশিয়ার ভেটো


আন্তর্জাতিক ডেস্ক

সেনা শাসিত দেশ মালির উপর নিষেধাজ্ঞা বিষয়ক জাতিসংঘ প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার মেয়াদ একবছর বাড়ানোর এই চেষ্টার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩ সদস্যই ভোট দেয়। এতে রাশিয়া প্রস্তাবে ভেটো দেয়। আর ভোটদানে বিরত থাকে চীন।

মালির ঔপনেবেশিক শাসক ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবের মেয়াদ বাড়ানোর এই উদ্যোগ নেয়। প্রস্তাবটির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হবে।

এতে মালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে সেখানে অবস্থানরত জাতিসংঘ বিশেষজ্ঞ দলকে রাখার কথা বলা হয়েছে। এই বিশেষজ্ঞ দল অভিযোগ করেছে, মালির বাহিনী ও তাদের বিদেশি নিরাপত্তা অংশীদাররা জনগণের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। এই বিদেশি নিরাপত্তা অংশীদার বলতে মূলত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারকেই বুঝানো হয়েছে।

এই অভিযোগের কারণে রাশিয়া প্রতিশোধ হিসেবে প্রস্তাবে ভেটো দিয়েছে বলে মন্তব্য করেছে পশ্চিমা দেশগুলো।

রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, দীর্ঘ দিনের অশান্ত সাহেল অঞ্চলের দেশটিতে শান্তি চুক্তির সমর্থনে ২০১৭ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা নিয়ে মূলত কাজ করা গুরুত্বপূর্ণ।

এদিকে মার্কিন দূত রবার্ট উড বলেন, বিশেষজ্ঞ দিয়ে পর্যবেক্ষণ ছাড়া পুরো নিষেধাজ্ঞা প্রচেষ্টা অকার্যকর হয়ে পড়বে।

সূত্র: বাসাস

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর