বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মাহদী হাসান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
মাহদী হাসান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের তারতিলুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মাহদী হাসান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (০২ ডিসেম্বর) বাদ মাগরিব কালিকচ্ছ তারতিলুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার প্রাঙ্গণে মোঃ মাহদী হাসান কে সম্মাননা প্রদান করা হয়।

কোরআনের আওয়াজ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মোঃ মাহদী হাসান। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় ২ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার পায়।

সম্মাননা অনুষ্ঠানে কালিকচ্ছ বাজার ঈদগা মাঠের খতিব বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ আবু ছায়েদ গোকর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেরা হুফসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও  মাওলানা হাফেজ ক্বারী আবু ইউসুফ মাহমুদি, মাওলানা এরশাদুল ইসলাম, মাওলানা হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা ইউসুফ আকরাম ও তারতিলুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী আবদুল জলিল প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অত্র মাদ্রাসার ছাত্র প্রথম পুরস্কার বিজয়ী মোঃ মাহদী হাসান কে সম্মাননা প্রদান করা হয়। এসময় তার ওস্তাদ ও তারতিলুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী আবদুল জলিলকেও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর কালিকচ্ছ ইউনিয়ন ঈদগাঁ মাঠের খতিব মাওলানা বশির উল্লাহ’র পরিচালনায় দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর