বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মায়ের আদর্শেই কাজ করার অঙ্গীকার নতুন রাজা চালর্সের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
মায়ের আদর্শেই কাজ করার অঙ্গীকার নতুন রাজা চালর্সের


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লস। মায়ের মতোই ‘আজীবন’ দেশের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। খবর আলজাজিরা।

৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজক্ষমতায় বসার পর গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই অঙ্গীকার করেন চার্লস। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানির মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ভাষণকালে তার টেবিলের ওপর রাখা রানির একটি ফ্রেমযুক্ত ছবির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজীবন সেই সেবার প্রতিশ্রুতি আমি আজ সকলের কাছে পুনর্ব্যক্ত করছি।’

মায়ের আদর্শেই কাজ করার অঙ্গীকার নতুন রাজা চালর্সের
রানি দ্বিতীয় এলিজাবেথের সময়কালের ব্রিটেনের রাজ পরিবার, ছবি: আলজাজিরা

তিনি আরও বলেন, ‘রানি যেমন নিজেকে অটক ও নিষ্ঠাবান রেখেছিলেন, আমিও তা সম্মুন্নত রাখতে দৃঢ়তার সঙ্গে অঙ্গীকার করছি। বাকি সময় জুড়ে জাতির মূলভিত্তি সাংবিধানিক নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য ঈশ্বর আমাকে গ্রহণ করবেন।’

স্ত্রী ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হওয়ার পর রাজকার্য পরিচালনার ক্ষেত্রে তার সহায়তা কামনা করেছেন চালর্স। একইসঙ্গে প্রিন্স অব ওয়েলস হিসেবে ছেলে উইলিয়ামের নাম ঘোষণা করেন তিনি। মূলত তিনিই হবেন ব্রিটেনের রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী।

গতকাল শুক্রবার সেন্ট পলস ক্যাথেড্রালে রানি এলিজাবেথের স্মরণে অনুষ্ঠিত এক সভায় এই ভাষণ দেন রাজা তৃতীয় চালর্স। এতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও মন্ত্রিপরিষদের সদস্যরাসহ প্রায় ২ হাজার লোক এই সভায় উপস্থিত ছিলেন। তার ভাষণটি টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর