আজকাল চুলের পরিচর্যায় সরষের তেলের ব্যবহার প্রায় হয় না বললেই চলে। মা-ঠাকুমার আমলে চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে সরষের তেলের ব্যবহারেরও প্রচলন ছিল। তবে জানলে অবাক হবেন চুল ভাল রাখতে নারকেল তেলের মতই সরষের তেলও অত্যন্ত কার্যকরী।
আসুন জেনে নেওয়া যাক চুলের যত্নে কীভাবে সরষের তেল ব্যবহার করা যেতে পারে-
মাথার ত্বক এবং চুলের পুষ্টি জোগাতে সরষের তেল অত্যন্ত উপকারী। আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও সরিষার তেল ব্যবহার করা হয়। এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং মাথার ত্বককে হাইড্রেট করতে সহায়ক। সরিষার তেল হালকা গরম করে চুলে লাগানো যেতে পারে। চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত সরিষার তেল লাগিয়ে এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: কোলেস্টেরল বাড়ছে সঙ্গে ওজনও কমছে না? খাদ্য তালিকায় এই বদল আনলেই সমাধান মিলবে, জানুন
চুলে সরিষার তেল লাগানোর আরও একটি উপায় হল এর মাস্ক তৈরি করা। হেয়ার মাস্ক তৈরি করতে একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে একটি ডিমের সাদা অংশ ও এক চা লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে রাখতে হবে ৩ থেকে ৪ ঘণ্টা। চুল ধোয়ার পর নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে কিছু কারিপাতা দিয়ে জ্বাল দিতে হবে। এবার কারি পাতা সামান্য কালো হতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এই তেল মাথায় লাগিয়ে ১ থেকে ৩ ঘণ্টা রাখার পর মাথা ধুয়ে ফেলতে হবে। চুল বাড়বে এবং মজবুতও হবে।
আরও পড়ুন: ঘরে বসে পার্লারের মত লুক পেতে মাখুন এই ফেসপ্যাক, ত্বকের জেল্লা দেখলে চমকে যাবেন
মেহেন্দি শুধু চুলে রঙ করার জন্যই নয়, বরং চুল বাড়াতেও ব্যবহার করা যেতে পারে। মেহেন্দি দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে একটি পাত্রে ২ চামচ মেহেন্দি রেখে প্রয়োজন মতো সরিষার তেল দিন। একটি লেবুর রস যোগ করে একটি পেস্ট তৈরি করতে হবে । এই মাস্ক ২ থেকে ৩ ঘণ্টা চুলে রাখার পর ধুয়ে ফেলতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Care, Mustard Oil