বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ সময় দেখুন
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১


মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬৮ জন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্তঘেঁষা রাখাইন রাজ্যের ম্রাউক ইউ জেনারেল হাসপাতালে বোমা হামলা চালানো হয়।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন আউং বার্তা সংস্থা এএফপিকে জানান, সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান হাসপাতালে বোমাবর্ষণ করে।

তিনি বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি এবং মনে হচ্ছে আরও বাড়বে। আহতের সংখ্যা ৬৮।’

এদিকে হাসপাতালে হামলার বিষয়ে কিছু জানায়নি মিয়ানমার সামরিক বাহিনী। জান্তার কোনো মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি।

আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা। ভোটই লড়াইয়ের অবসানের পথ বলে দাবি করছে তারা। কিন্তু বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় এই নির্বাচন হতে দেবে না। এসব এলাকা পুনর্দখলে বর্তমানে লড়াই চালাচ্ছে সামরিক সরকার। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে জান্তা।

রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই রাজ্যটিতে সক্রিয় ছিল এই গোষ্ঠীটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর