আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ান এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান পেয়েছে মিয়ানমার। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থানের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া এ খবর প্রকাশ করেছে।
চার্লি থান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইনে বার্তাসংস্থা রিয়াকে বলেন, মিয়ানমার দুটি এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান গ্রহণ করেছে।
২০২২ সালের সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে ছয়টি এসইউ-৩০এসএমই ক্রয়ের চুক্তি সই করেছিল মিয়ানমার।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে চীন ও রাশিয়ার সঙ্গে মিয়ানমারের একাধিক সামরিক ও অর্থনৈতিক চুক্তি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে, মিয়ানমারের সামরিক শাসকদের জন্য রাশিয়ার সমর্থন অগ্রহণযোগ্য এবং তার দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে।
সারাবাংলা/আইই