বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিয়ানমারে সামরিক জান্তার হামলায় নিহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
মিয়ানমারে সামরিক জান্তার হামলায় নিহত ৩০


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে সামরিক জান্তার হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) মধ্য মিয়ানমারের সাংগাই এলাকায় জান্তা বিরোধীদের এক অনুষ্ঠানে এ হামলা চালায় সেনাবাহিনী।

অবশ্য বিবিসি বার্মিস ও রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে হামলায় বিদ্রোহী ও বেসামরিকসহ কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন।

জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য রয়টার্সকে বলেছেন, তাদের স্থানীয় অফিস খোলার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে গুলি চালায় যুদ্ধবিমান।

নাম প্রকাশ না করেই ওই পিডিএফ সদস্য বলেন, হতাহতের সঠিক সংখ্যা এখনও অজানা। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করতে পারিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতে করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী জান্তাবিরোধী বিদ্রোহ চালিয়ে আসছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর