সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশু নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশু নিহত


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের কারেনি (কায়া) রাজ্যের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকারের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত চারজন শিশু নিহত এবং ১০ জনের অধিক আহত হয়েছে। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের ডেমোসো নামক শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। খবর দ্য ইরাবতি।

ডেমোসোর একজন স্বেচ্ছাসেবকের বরাত দিয়ে ওই প্রতিবদনে বলা হয়, সকাল ১০টার দিকে ডাউসি গ্রামের স্কুলে দুটি যুদ্ধবিমান দুটি বোমা ফেলে এবং মেশিনগান দিয়ে গোলাবর্ষণ করে।

ওই স্বেচ্ছাসেবক বলেন, এই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা না হওয়া সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে।

ডেমোসো শহর থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে ডাউসি গ্রাম। কারেনি রাজ্যের রাজধানী লোইকাও যাওয়ার পথেই শহরটি অবস্থিত। যা এখন আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

স্বেচ্ছাসেক আরও বলেন, ‘স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। জান্তা বিমান হামলা এবং গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল চত্ত্বরে বোমা মজুদের জায়গা দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। ফলে শিশুদের বাঁচানোর সময় পাওয়া যায়নি। বোমা হামলায় বিদ্যালয়ের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর।’

কারেনি আর্মির মুখপাত্র কো হপোন নাইং ইরাবতিকে বলেন, যুদ্ধো বিমানগুলো পুরো সকালে গ্রামের উপর দিয়ে উড়েছিল এবং স্কুলে বোমা ফেলেছিল। এতে ঘটনাস্থলেই তিনজন শিশু নিহত হয়েছিল এবং আরও অনেককে আহত হয়েছে। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান দেওয়া কঠিন।’

কারেনি হিউম্যান রাইটস গ্রুপের তথ্যমতে, গত বছর কারেনি রাজ্যে ১৬০টিরও বেশি স্থল অভিযান এবং ৭৬টি বিমান হামলা চালায় দেশটির জান্তা সরকার। এতে ১৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত এবং ১৪০ জনের মতো আহত হয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom