সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

মিরপুর অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত ও দায়িদের শাস্তির দাবি জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
মিরপুর অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত ও দায়িদের শাস্তির দাবি জামায়াত আমিরের


ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, আজ দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় শ্রমজীবী মানুষদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের স্বজনদের বেদনা ভাষায় প্রকাশের নয়।

আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি- তিনি যেন নিহতদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন দুঃসময়ে ধৈর্য ধারনের তাওফীক দান করেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সঠিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom