রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে বিএনপি


ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘এই দুর্ঘটনা কেবল অব্যবস্থাপনার করুণ পরিণতি। ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি ঠেকাতে বিএনপি ক্ষমতায় এলে আবাসিক এলাকায় শিল্পায়ন বন্ধসহ নগর পরিকল্পনায় সমন্বয় আনার জন্য কাজ করবে।’

ঘটনাস্থলে রিজভীর সঙ্গে ছিলেন আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির নেতারা।

এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার চারতলা ভবনের ‘আর এন ফ্যাশন’ পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল চারটার দিকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর