বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিশরের নীল নদে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
মিশরের নীল নদে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

মিশরে কায়রোর কাছে নীল নদে নৌকাডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে ১৫ জন ছিলেন। তারা সকলেই ঠিকা শ্রমিক। দৈনিক টাকার চুক্তিতে কাজ করতেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রোববার নৌকডুবির ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা ধরে উদ্ধারের কাজ করেন। নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও গ্রামবাসীরা উদ্ধারের লাইভ ভিডিও দেখাতে থাকেন।

মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের পরিবারকে মিশরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেওয়া হবে (বাংলাদেশি টাকায় সাত লাখের বেশি)। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ থাকায় নৌকাটি ডুবে যায়। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর