বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মিয়ানমারের বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
মিয়ানমারের বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। দেশটির জান্তা সরকারের আমলে বিরোধীদের ওপর সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়নের জবাবে বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধানসহ কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা এবং অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িতদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আলজাজিরা।

দেশটির অস্ত্র ব্যবসায়ী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও অস্ত্র ব্যবসায়ী টে জাও দ্বারা নিয়ন্ত্রিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।

এদিকে মিয়ানমার সেনাবাহিনীর ৬৬তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সেনা ইউনিটি গত বছর ডিসেম্বরে দেশটির দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে তাদের গাড়িতে অন্তত ৩০ জন বেসামরিক লোককে জীবন্ত পুড়িয়ে হত্যা করে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘বার্মার জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন এবং সরকার কর্তৃক সংঘটিত অভ্যুত্থান ও সহিংসতার বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামরিক শাসকদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সামরিক সরকার এবং তাদের সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতেই থাকব। যতক্ষণ না তারা সহিংসতা বন্ধ করে এবং বার্মাকে গণতন্ত্রের পথ ফিরিয়ে না দেয়।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর