বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য

মিয়ামিতে ১২ তলা ভবন ধসে নিহত ১, নিখোঁজ অর্ধশতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
মিয়ামিতে ১২ তলা ভবন ধসে নিহত ১, নিখোঁজ অর্ধশতাধিক


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিয়ামির উত্তরাঞ্চলের একটি ১২ তলা আবাসিক ভবন ধসের ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভবনের কমপক্ষে ৫১ জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিসহ জরুরি বিভাগ সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহ্স্পতিবার চ্যম্পলিন টাওয়ার নামে মিয়ামির ওই আবাসিক ভবনের একাংশ আচমকা ধসে পড়ে। এসময় ভবনটিতে কত জন ছিলেন, সেটি নিশ্চিত করে জানাতে পারছে নো কোনো সূত্র। ফায়ার সার্ভিসের ৮০টি গাড়ি সেখানে এখন উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।

কর্মকর্তারা বলছেন, ভবন ধসের ঘটনায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে। তাদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। আর দু’জনকে হাসপাতালে পাঠাতে হয়েছে।

মিয়ামিতে ১২ তলা ভবন ধসে নিহত ১, নিখোঁজ অর্ধশতাধিক

মিয়ামি কাউন্টি কমিশনার হোসে ডায়াজ জানিয়েছেন, ওই ভবনে বসবাস করতেন— এমন ৫১ জনের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। আমাদের কর্মীরা সম্ভাব্য সব উপায়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সারফসাইডের মেয়র চার্লস বুরকেট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনটির পেছনের অংশ একেবারেই ধসে পড়েছে। সম্পূর্ণ ভবনটির এক-তৃতীয়াংশ বা তারও বেশি একদম ধ্বসস্তূপে পরিণত হয়েছে।

পুলিশ জানিয়েছে, মিয়ামির সারফসাইড শহরতলীতে ১২ তলা ভবনটি তৈরি করা হয় ১৯৮১ সালে। ভবনটিতে রয়েছে ১৩০টি ইউনিট। এর মধ্যে ১০০টি অ্যাপার্টমেন্ট সমুদ্র সৈকতমুখী। এর প্রায় অর্ধেক অংশ এই ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই ভবনটির অক্ষত অংশের বাসিন্দারা বলছেন, বিকট এক শব্দে তারা সচকিত হয়ে ওঠেন। কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ কম্পন অনুভব করেন এবং ধুলায় ঘরবাড়ি ভরে যায়। অন্যদিকে আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যেভাবে টুইন টাওয়ার ধসে পড়েছিল, ঠিক একই ধরনের দৃশ্যই যেন তিনি চোখের সামনে ঘটতে দেখছিলেন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom